জাবি তৃতীয় সমাবর্তন ২ ফেব্রুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন ২ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে।
জাবি সূত্র জানায়, কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান অতিথি এবং সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
সমাবর্তন উপলক্ষ্যে ক্যাম্পাসে পুরোদমে চলছে প্রস্তুতি। সমাবর্তনের ব্যয় বাবদ বরাদ্দ করা হয়েছে ৫০ লাখ টাকা।
এবারের সমাবর্তনে অংশগ্রহণকারী ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত øাতক, øাতকোত্তর, এমফিল ও পিএইচডি’র মোট ২ হাজার ৮ শ’ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৩ শ’ ৫০ টি সনদপত্র বিতরণ করা হবে। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গের অর্থায়নে গঠিত ট্রাস্টি ফান্ডের সৌজন্যে সকল বিভাগের সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের স্বর্ণপদক প্রদান করবেন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ।
