চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ সড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক গোলাম রাব্বানীসহ তিনজনের মুক্তির দাবিতে কয়েকশ’ লোক সোমবার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক অবরোধ করে।
পুলিশ জানায়, জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাওকালে পুলিশের গুলিতে দুইজন নিহত হওয়ার ঘটনায় এবং পল্লী বিদ্যুৎ সমিতির দায়ের করা মামলায় রোববার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
