২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী জাতিসংঘ সনদে স্বাক্ষর করার জন্য সরকারের প্রতি টিআইবি’র জোর দাবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারের প্রতি অবিলম্বে দুর্নীতিবিরোধী জাতিসংঘ সনদে স্বাক্ষর করার জোর দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এছাড়া দুর্নীতি দমন কমিশনকেও কার্যকর করার আহবান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

টিআইবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, জাতিসংঘ সনদে স্বাক্ষরের পক্ষে বর্তমান আইনমন্ত্রীর সুনির্দিষ্ট প্রতিশ্র“তির এক বছরের অধিক সময় পার হলেও এ বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দুর্নীতি রোধে সরকারের রাজনৈতিক অঙ্গিকার বাস্তবায়ন হচ্ছে না।

পাশাপাশি কোন প্রকার সুনির্দিষ্ট কৌশল বা কর্মসূচি প্রণয়নে দুর্নীতি দমন কমিশনের ব্যর্থতা নৈরাশ্যজনক বলে অভিহিত করেছে টিআইবি।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশে দুর্নীতি বিরোধী কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্যে সকলকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।

২০ জানুয়ারি রাজধানীর মহাখালীস্থ হোটেল অবকাশ মিলনায়তনে অনুষ্ঠিত টিআইবি’র বার্ষিক সদস্য সভায় এ আহবান জানানো হয়। সভায় টিআইবি’র ট্রাস্টি বোর্ডের সদস্যগণ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।