২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ২০

ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার চোরেরভিটা গ্রামে রোববার জমি নিয়ে সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং কমপক্ষে ২০জন আহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 03:29 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

নিহতরা হল- হরিদাস সূত্রধর (৪৫) এবং বিমল চন্দ্র সূত্রধর (২৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে হরিদাস লোকজন নিয়ে বিরোধপূর্ণ একটি জমিতে ধান রোপন করতে গেলে প্রতিপক্ষ ওমর আলী দল গুছিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে হতাহতের এ ঘটনা ঘটে।

আহত ২০জনের মধ্যে ১০জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এ ঘটনার সাথে জড়িত অভিযোগে ওমর আলী (৭০), তার স্ত্রী রহিমা (৬০), তাদের দুই ছেলে আশরাফ (৩৫) ও এরশাদকে (৩২) গ্রেপ্তার করেছে।