২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গাড়ি ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে গাড়ি ছিনতাইকারী সংঘবদ্ধ দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ রোববার একথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 11:42 AM

Updated : 26 Apr 2022, 03:22 PM

গ্রেপ্তারকৃত সদস্যের নাম আলমগীর। তার বাড়ি মাদারীপুরের কালকিনিতে।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টায় আলমগীর তার দুই সহযোগীসহ বঙ্গবন্ধু এ্যাভিনিউ থেকে উত্তরা যাওয়ার কথা বলে একটি হলুদ ট্যাক্সিক্যাব ভাড়া করে।

উত্তরা ৭ নম্বর সেক্টরে মাসকাট প্লাজার কাছে পৌঁছলে ছিনতাইকারীরা ক্যাবচালককে ছুরিকাঘাত করে।

এসময় চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং ছিনতাইকারী আলমগীরকে আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু বাকি দুই সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, তারা গাড়ি ছিনতাইকারী দলের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছে। 

এ ব্যাপারে উত্তরা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।