ফরিদপুরে আটক জেএমবি’র কমান্ডারকে জেল হাজতে প্রেরণ
বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা থেকে গ্রেপ্তারকৃত জেএমবি’র জেলা কমান্ডার আমীর হোসেনকে (২৬) শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে পুলিশ জানায়।
এদিকে জেএসবি সন্দেহে অপর গ্রেপ্তারকৃত আব্দুল্লাকে (৩২) পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।
