২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আমন ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হতে চলেছে

শেরপুর জেলার সর্বত্র ধান-চালের বাজার মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি হওয়ায় আমন সংগ্রহ অভিযান ব্যর্থ হতে চলেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 10:08 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজার মূল্য বেশি হওয়ায় সরকারি গুদামগুলো ধান-চাল সংগ্রহ করতে পারছে না।

জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, চলতি আমন মৌসুমে জেলার পাঁচ উপজেলায় ৬১০ মেট্রিক টন ধান এবং ৫ হাজার ৯২৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

তিনি জানান, সরকার ধানের দাম প্রতি কেজি ৯ টাকা ২৫ পয়সা এবং চালের দাম কেজি প্রতি ১৪ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে। কিন্তু গত দুই মাসে শেরপুর খাদ্য বিভাগ এক ছটাক ধান বা চাল সংগ্রহ করতে পারেনি।

গত ২৫ নভেম্বর থেকে আমন সংগ্রহ অভিযান শুরু হয়েছে, তা চলবে ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত।

স্থানীয় ব্যবসায়ীরা বিডিনিউজকে জানান, গত আমন ও ইরি-বোরো মৌসুমে সারাদেশে ধানের ফলনের বিপর্যয় এবং চলতি মৌসুমে ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়া কারণে এবার ধানের মূল্য তুলনামূলকভাবে বেশি।