মোরশেদ খানের সাথে নবনিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে সিঙ্গাপুরের নবনিযুক্ত হাই কমিশনার ভারঘিসে ম্যাথুস বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বাণিজ্যিক বৈষম্য হ্রাস করতে সিঙ্গাপুরের হাই কমিশনারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে বিনিয়োগের পরিমান বৃদ্ধি করতে ও বাংলাদেশ থেকে আমদানির পরিমান বৃদ্ধি করতে মোরশেদ খান হাই কমিশনারের প্রতি আহ্বান জানান।
সাক্ষাৎকালে মোরশেদ খান দুই দেশের সাদৃশ্যের উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশকে এআরএফ’র সদস্যপদ পেতে সহায়তার করার জন্য পররাষ্ট্র মন্ত্রী সিঙ্গাপুরকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে সিঙ্গাপুরের হাই কমিশনারকে স্বাগত জানিয়ে সবধরনের সহযোগিতার প্রতিশ্র“তি দেন মন্ত্রী।
তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের উষ্ণ সম্পর্ক রয়েছে এবং এটি আরো গভীর হবে।
