২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীকে লাঞ্ছিত করার অভিযোগে ২ পুলিশ প্রত্যাহার

গাজীপুর জজ কোর্টের প্রবেশপথে বুধবার একজন আইনজীবীকে লাঞ্ছিত করার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জেলা জজ কোর্টের প্রবেশ পথে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা অ্যাডভোকেট শহীদুল ইসলামকে আদালত প্রাঙ্গনে প্রবেশের সময় তার পরিচয় পত্র দেখাতে বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে হাবিলদার হান্না ও কনস্টেবল আশরাফ অ্যাডভোকেট শহীদুল ইসলামকে লাঞ্ছিত করে।

এ ঘটনার পর পরই ক্ষুব্ধ আইনজীবীরা আদালত বর্জন করেন এবং আদালত প্রাঙ্গনে মিছিল বের করেন।

অবশেষে পুলিশ সুপার আতিকুল ইসলাম অভিযুক্ত দুই পুলিশকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিলে ও বিভাগীয় শাস্তি প্রদানের আশ্বাস দিলে আদালত প্রাঙ্গনের পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসে।