২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জজের বিরুদ্ধে ঘুষ-দূর্নীতির তদন্ত চলাকালে কুষ্টিয়ায় আইনজীবীদের মধ্যে হাতাহাতি

ঘুষ, দূর্নীতি, অনিয়ম ও অনৈতিক কর্মকান্ডের তদন্ত চলাকালে কুষ্টিয়ার আদালত পাড়ায় জজের পক্ষ-বিপক্ষ অবস্থান নিয়ে আইনজীবীরা হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়ে। কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের খাস কামরায় বুধবার দিনভর বিশেষ জজ আব্দুর রশিদ মিয়ার বিরুদ্ধে তদন্ত চলাকালে এ ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

আদালত সূত্র জানায়, কুষ্টিয়ায় বিশেষ জজ আব্দুর রশিদ মিয়ার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে আইনজীবী ও ক্ষুব্ধ বিচার প্রার্থীরা ঘুষ, দূর্নীতি ও অনিয়মসহ নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উত্থাপন করে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি এক জরুরী সভায় ওই বিচারকের আদালত বর্জণ করার সিদ্ধান্তও নেয়।

গত বছর ২৭ এপ্রিল কুষ্টিয়া জজ কোর্ট পরিদর্শণে আসা বিচারপতি এসকে সিন্হা ও বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদারের নিকট এখানকার আইনজীবীরা জজ আব্দুর রশিদ মিয়ার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।

গত ২০ নভেম্বর ৫৩৫- বিচার-৩/৩সি-৭/২০০৫ নং স্বারক মোতাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩, ঢাকা, কুষ্টিয়ার বিশেষ জজ আব্দুর রশিদ মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহের প্রাথমিক তদন্তের জন্য পাবনার জেলা জজ মফিজুল ইসলামকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেয়।

এ প্রেক্ষিতে বুধবার সকাল ৯টায় কুষ্টিয়া জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের খাস কামরায় এ তদন্ত শুরু হয়। দীর্ঘ আট ঘন্টা তদন্ত চলাকালে আইনজীবী ও ক্ষতিগ্রস্থ বিচার প্রার্থী প্রত্যেকের কাছে বিভিন্ন প্রশ্ন সম্বলিত নির্ধারিত একটি ফর্ম দেয়া হয় এবং এসব ফর্মে আইনজীবী ও বিচার প্রার্থী মিলিয়ে প্রায় ২শ’ জজের বিরুদ্ধে লিখিত অভিযোগ উত্থাপন করা হয়।

তদন্তকারী জজ মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তদন্ত সম্পন্ন হয়েছে। অচিরেই এর চুড়ান্ত রিপোর্ট পেশ করা হবে।