চট্টগ্রাম বিমানবন্দর সহসাই লিজিং -এ যাচ্ছে না
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরটি বেসরকারি খাতে লিজ দেওয়ার সিদ্ধান্তটি সহসা কার্যকর হচ্ছে না।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘স্বার্থ বিরোধী’ ওই সিদ্ধান্ত কর্তৃপক্ষ পুনর্বিবেচনা করছে।
বিমানের স্টিয়ারিং কমিটি এরই মধ্যে চট্টগ্রাম বিমানবন্দর লিজ দেওয়ার বিরুদ্ধে জোড়ালো অবস্থান নিয়েছে। চট্টগ্রামে স্টিয়ারিং কমিটির পক্ষে কর্মকর্তা - কর্মচারিরা ওই লিজিং এর বিরুদ্ধে বিক্ষোভ - সমাবেশ করেছে। স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে লিজিং উদ্যোগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিমান কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
স্টিয়ারিং কমিটির অন্যতম নেতা, বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সাবেক সভাপতি ক্যাপ্টেন নাসিম এ বিষয়ে বিডিনিউজকে বলেন, চট্টগ্রাম বিমান্দর বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে বিমানকে ধ্বংস করার জন্য।
তিনি বলেন, বিমান কর্তৃপক্ষ সজ্ঞানে এই আতœঘাতি উদ্যোগ নিয়েছে। বিদেশী প্রতিষ্ঠানের কাছে বিমানবন্দর বন্দর লিজ দেওয়ার অর্থ হচ্ছে, বিমানের লাভের টাকা বিদেশে পাচার করা।
ক্যাপ্টেন নাসিম ওই উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ গত বছর ২৩ জুন থাই এয়ারওয়েজের কাছে চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপনা প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ১০ বছরের জন্য ছেড়ে দেওয়ার উদ্যোগ নেয়।
