সিরাজগঞ্জে ট্রেন থেকে পড়ে আনসার সদস্যের মৃত্যু
সিরাজগঞ্জে মঙ্গলবার দ্রুতগামী ট্রেনের ছাদ থেকে পড়ে জহুরুল হক নামের এক আনসার নিহত হয়েছে।
জিআরপি থানা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জের মোহনপুর মোড়ে পৌঁছালে দ্রুতগতির ট্রেনের ছাদ থেকে পড়ে জহুরুল হক গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় জহুরুলকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
নিহত জহুরুলের বাড়ি বড় হালিশপুর গ্রামে। সে জিআরপি থানার আনসার সদস্য বলে থানা সূত্রে জানা গেছে।
