নড়াইলে বিএনপি নেতা হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
নড়াইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মো. আজিজার রহমান হত্যা মামলার রায়ে মঙ্গলবার পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওবায়দুস সোবহান মঙ্গলবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হল, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের শুকুর শিকদারের ছেলে মাসুদ শিকদার ও শফিক শিকদার, জয়নাল শিকদারের ছেলে দাউদ শিকদার, আফসার শিকদারের ছেলে কামাল শিকদার এবং দুদু শিকদারের ছেলে জিন্নাহ শিকদার।
অপর ১০ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা বেকসুর খালাস পেয়েছে।
মামলার বিবরণে জানা যায়, জেলার সদর উপজেলার আউড়িয়া গ্রামের মৃত ইছাহাক মোল্লার পুত্র মো. আজিজার রহমান ২০০০ সালের ২১ এপ্রিল রাতে প্রাত্যহিক কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
২৫ জনকে আসামি করে ২২ এপ্রিল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
