নোয়াখালীতে অগ্নিকাণ্ড, প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
নোয়াখালীর সোনাইমুড়ি সিনেমা হল মার্কেটে সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
মার্কেটের দোকানদার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে মার্কেটের তিনটি বড় গার্মেন্টস দোকানসহ আরও ছোট বড় দশটি দোকানের মালামাল এবং নগদ টাকাসহ আনুমানিক প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মাইজদী ও চৌমুহনী ফায়ার সার্ভিস পুলিশ রাত ৩টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
