২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

চাঁদপুর জেলার কচুয়ায় সোমবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টায় কচুয়া তেতুয়া গ্রামের আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর সমর্থকদের নিয়ে গণসংযোগ করতে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেয়া বিএনপি কর্মীরা বাধা দেয়। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

এঘটনায় গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে (৪৫) কুমিল্লা হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া সংঘর্ষে আহত বিপ্লব নামের অপর এক ছাত্রলীগ নেতাকে ঢাকায় প্রেরণ হয়েছে।

আহতদের মধ্যে চারজনকে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সংঘর্ষের ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

এ ব্যাপারে কোন পক্ষ মামলা দায়ের করেনি।