দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু
দিনাজপুর জেলার সদর উপজেলার গোপালগঞ্জ এলাকায় এক বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী জয় কুমার রায় (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
জানা গেছে, উপজেলার গোপালগঞ্জ এলাকায় রোববার জয় কুমার নিজ বাড়িতে বৈদ্যুতিক তারে অসাবধানতা বশত হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যর গুরুতর আহত অবস্থায় জয় কুমারেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
