কুয়েতের আমিরের মৃতুতে মঙ্গলবার শোক দিবস পালন করবে বাংলাদেশ সরকার
কুয়েতের আমির শেখ জাবির আল-আহমেদ-সাবাহ’র মৃত্যুতে সরকার মঙ্গলবার শোক দিবস পালন করবে।
শোক দিবসের কর্মসূচি হিসেবে বাংলাদেশের সকল বৈদেশিক মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে সরকার নির্দেশ দিয়েছে।
সরকারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
