২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদীয় মৃত্যু

হঠাৎ অসুস্থ হয়ে রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন কয়েদীর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 07:24 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

মৃত কয়েদীর নাম কাবিল হোসেন (৪০)।

চুয়াডাঙ্গা জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, কাবিল হোসেন সকাল বেলায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা কারাগারের মেডিক্যাল অফিসার ডা. ওয়াহিদ আশরাফ দেলওয়ার বলেন, আকস্মিকভাবে হার্টে রক্ত সরবরাহ না হওয়ার কারণে তার মৃত্যু হয়।

এদিকে সদর হাসপাতালের জরুরী বিভাগ জানায়, হাসপাতালে আনার হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

মৃত কাবিল আলমডাঙ্গা উপজেলার তালুককররা গ্রামের মজিবর রহমানের ছেলে।