২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের কারণে রাজশাহী কারাগারে কয়েদীর মৃত্যু

শীতজনিত রোগে রোববার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদীর মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 05:49 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

মৃত কয়েদীর নাম সোহরাব (৫৬)। তার বাড়ি পাবনা সদরে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত শীতে ঠাণ্ডা লেগে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে।

এদিকে কারারক্ষী সূত্রে জানা গেছে, সোহরাব হার্টের সমস্যায় ভুগছিলো।

এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।