২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সামাদ আজাদের জন্মবার্ষিকী

সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদের ৮০তম জন্মবার্ষিকী রোববার। তার পারিবারিক সূত্র এখবর জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

গত বছরের ২৭ এপ্রিল পাকস্থলীর ক্যানসারে তার মৃত্যু হয়।

দিনটি উপলক্ষে বাদ আসর প্রয়াত নেতার ছেলে আজিজুস সামাদ ডনের ধানমন্ডির বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা আওয়ামী যুবলীগ হযরত শাহজালাল (রাঃ)- এর মাজারে মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

সামাদ আজাদ সুনামগঞ্জের ভুরাখৈল গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সবচে জৈষ্ঠ প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে আন্তর্জাতিক সমর্থন আদায়ে প্রধান প্রতিনিধি হিসেবে কাজ করেন।

স্বাধীনতার পর তিনি বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে তিনি কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।