২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থি নেতা নিহত

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ভূটিয়ামারী বিলে শনিবার ভোরে পুলিশের ক্রসফায়ারে নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল খুলনা অঞ্চলের এক শীর্ষ নেতা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহতের নাম গৌতম কুমার দাস (৩০)।

বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার গৌতমকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার ভোরের দিকে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্যে ভুটিয়ামারী বিলের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা গৌতমের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ক্রসফায়ারে গৌতম নিহত হয়।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি শার্টারগান, ১১ রাউন্ড বন্দুকের গুলি, চারটি কার্তুজের খোসা ও একটি ছোরা উদ্ধার করে।

সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্যে হাসাপাতাল মর্গে প্রেরণ করে। দুপুরে ময়নাতদন্ত  শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত গৌতম খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইখালী গ্রামের গনেশ দাসের ছেলে।

তার বিরুদ্ধে খুলনার দৌলতপুর জুট মিলের ১৭টি অস্ত্র লুট ও তিনটি হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে।