২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশার কারণে কয়েকটি ফ্লাইট বিলম্বিত

ঘন ও ভারী কুয়াশার কারণে শুক্রবার রাত ১১টার পর থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত কোন বিমান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে এবং ছেড়ে যেতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 10:15 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বৃটিশ এয়ারওয়েজের ফ্লাইট, ইয়েমেনের ফ্লাইট শনিবার ভোর ৩টা ২৫ মিনিটে এবং ভোর ২টায় জিয়ায় অবতরণ করতে না পেরে দিল্লী এবং কলকাতা চলে গেছে।

এছাড়া বাংলাদেশ বিমানের পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট শুক্রবার রাত ১১টা এবং সাড়ে ১১টার সময় অবতরণ করতে না পেরে চট্টগ্রাম ফিরে গেছে।

জিয়া বিমানবন্দরের অনুসন্ধান বিভাগ জানায়, খারাপ আবহাওয়ার কারণে গত কয়েক দিন ধরে ফ্লাইট সিডিউল পুনঃনির্ধারণ করা হচ্ছে।