নওগাঁয় ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৩৩
নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের শবরীতলায় শুক্রবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ৩৩জন আহত হয়েছে।
নিহতের নাম বাবু (৩৫)। সে দুর্ঘটনাকবলিত একটি বাসের চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নওগাঁর নিয়ামতপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে নঁওগা থেকে রাজশাহীগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই একটি বাসের চালক নিহত এবং ৩৩ জন আহত হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মান্দা থানায় একটি মামলা হয়েছে।
