২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাই’তে ১৩জন বাংলাদেশী জেলে উদ্ধার

নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে ভাসতে ভাসতে খোলা সাগরে গিয়ে পড়লে বাংলাদেশী তেরজন জেলেকে উদ্ধার করে ভারতের চেন্নাই নগরীর একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 02:35 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

তামিল নাড়– রাজ্যের রাজধানী চেন্নাই’র পুলিশ একটি অনলাইন সংবাদপত্র নিউ কেরালা’র সংবাদ সূত্র ধরে জানিয়েছে, সাগরে পথ হারিয়ে ফেলা জেলেদের অঙ্গল নামক স্থানের কাছে অচেতন অবস্থায় পাওয়া যায়।

কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে শহরে নিয়ে আসে এবং সরকারি স্টেনলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জেলেরা ভাল খাবার পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

পুলিশ আরো জানিয়েছে, জেলেদের নৌকাগুলো কিভাবে ভাসতে ভাসতে খোলা সাগরে গিয়ে পড়ল তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।