ফেনীতে ব্যবসায়ী নেতা খুন
ফেনীতে বৃহস্পতিবার ভোরে শহর ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম সম্পাদক খুন হয়েছেন। নিহতের নাম বিল্লাল হোসেন (৫০)। তিনি শহরের মিজান রোডে মটর পার্টসের ব্যবসা করতেন।
পুলিশ সূত্র জানায়, ব্যবসায়ী বিল্লাল হোসেন বুধবার রাতে হাজী ফজল মাস্টার লেনে নিজ স্টোর রুমে রাত্রি যাপন করেন। পরদিন বৃহস্পতিবার ভোরে ওই রুমের পাশেই তার লাশ পাওয়া যায়।
পুলিশের ধারনা দুর্বৃত্তরা তাকে রুম থেকে ধরে নিয়ে গিয়ে অন্যত্র হত্যা করে আবার রুমের কাছেই লাশ ফেলে যায়। বৃহস্পতিবার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদি হয়ে ফেনী থানায় একটি মামলা দায়ের করেছেন।
