কোরবানির পশুর বর্জ্যে ঢাকাবাসীর জীবন অসহনীয়
কোরবানির পশুর ছড়ানো ছিটানো বর্জ্যে রাজধানীবাসীর জীবন অসহনীয় হয়ে উঠেছে।
ঢাকা সিটি কর্পোরেশনের ট্রাক এবং ভ্যানগুলোকে মালিবাগ, রামপুরা এবং খিলগাঁও এলাকায় স্তুপীকৃত বর্জ্য পরিষ্কারে খুব তৎপর দেখা গেলেও অন্যান্য এলাকার চিত্র বিপরীত।
অভিজাত ধানমন্ডি আবাসিক এলাকার অবস্থা সবচেয়ে শোচনীয়। এখানে বর্জ্য পরিষ্কারে ডিসিসি’র কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।
এলাকাবাসী ক্ষোভের সাথে জানান, ডিসিসি শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার পোস্টার এবং মাইকিং করেই তাদের দায়িত্ব শেষ করেছে।
কিন্তু রাজধানীর কিছু এলাকায় নিজেদের উদ্যোগে জনগণ ব্লিচিং পাউডার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে বর্জ্য পরিষ্কার করেছে।
এদিকে ডিসিসি’র এক মুখপাত্র এসব অভিযোগ অস্বীকার করে ঢাকাবাসীকে জানান, আগামি তিনদিনের মধ্যে সব বর্জ্য পরিষ্কার করা হবে।
