২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আওয়ামী লীগ-বিএনপি বন্দুকযুদ্ধ, আহত ১৫

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও বন্দুক যুদ্ধে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2006, 03:47 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন দীর্ঘদিন পর এলাকায় ফিরে এসে একটি মিছিল বের করলে বিএনপি কর্মীরা হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।

এসময় উভয় দলের নেতা কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও বন্দুক যুদ্ধে ১৫ জন আহত হয়। এছাড়া সাতজন গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধদের মধ্যে আশংকাজনক অবস্থায় ছাত্রদলের ইউনিয়ন কমিটির আহ্বায়ক সামসুদ্দিন জসিম, বিএনপি কর্মী বশির হাওলাদার, মোহাম্মদ মাকসুদ ও আওয়ামী লীগ নেতা মতিনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।