খুলনায় র্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নেতা নিহত
খুলনার পশ্চিমপাড়ায় নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির এক নেতা মঙ্গলবার ভোরের দিকে র্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম মিজানুর রহমান ওরফে মিজান।
র্যাব-৬ জানায়, খুলনা থেকে মিজানকে সোমবার বিকালে গ্রেপ্তার করা হয়।
মিজান র্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পশ্চিমপাড়ায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় মিজান র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান এবং নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে।
র্যাব জানায়, মিজানের বিরুদ্ধে ১২টি হত্যা মামলাসহ ১৬টি মামলা রয়েছে।
