উত্তরে শৈত্য প্রবাহ, বিভিন্ন স্থানে তীব্র শীতে ৩৫ জনের মৃত্যু
দেশের উত্তরাঞ্চলে সোমবার থেকে শুরু হয়েছে মৃদু শৈত্য প্রবাহ। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘন্টা এ অবস্থা বিরাজ করবে।
এদিকে বিডিনিউজের রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবনা এবং মেহেরপুর প্রতিনিধি জানান, এসব জেলার বিভিন্ন এলাকায় তীব্র শীতের কারণে শিশুসহ ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রংপুর ও খুলনায় কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় দেড়শ’ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গরম কাপড়ের অভাবে দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েছে।
ওইসব জেলার কৃষি কর্মকর্তারা জানান, ঘন কুয়াশার কারণে মারাত্মক ক্ষতি হয়েছে আলু, সরিষা, গমসহ বিভিন্ন রবি শস্যের।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, যশোর ও কুষ্টিয়া জেলায় সোমবার থেকে শুরু হয়েছে মৃদ্যু শৈত্য প্রবাহ। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় একই সঙ্গে ঘন কুয়াশা পড়েছে। ঘন কুয়াশা দেশের মধ্যাঞ্চল ও পূর্ব -- পশ্চিমাঞ্চলেও অবস্থান করছে। এ কারণে সংশ্লিষ্ট জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী তিন -- চারদিন এ অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
সোমবার চুয়াডাঙ্গায় রেকর্ড করা সর্বনিু তাপমাত্রা ( আট দশমিক এক ডিগ্রী সেলসিয়াস)। সর্বোচ্চ তাপমাত্রা দেখা যায় টেকনাফে। সেখানে তাপমাত্রা ছিলো ২৬ দশমিক চার ডিগ্রী সেলসিয়াস।
বিডিনিউজের রংপুর প্রতিনিধি জানান, জেলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে নেগবাগ এলাকার বেবি (তিন মাস), রেজিনা (৮), সাকিব (৭), শহরের গুড়াতি পাড়া এলাকার বাবু (১) ও সুন্দরগঞ্জ এলাকার মাসুদ (২)।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছে শিশু, দৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ জন।
বিডিনিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, গত চারদিনের প্রচণ্ড শীতের কারণে নানা রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে ১০ জনের প্রাণহানির ঘটে।
নিহতরা হচ্ছে -- সদর উপজেলার কুজি শহর গ্রামের তারা বানু (৬৫), কলেজপাড়া গ্রামের জয়গুন (৭০), তাজপুর গ্রামের মজিরন বিবি (৬৫), চুনিহারি গ্রামের রহমত আলী (৭২), ভুল¬ী গ্রামের আকাশ (৫), কেশুর বাড়ি গ্রামের ক্ষিরধর (৫০), পারপুগি গ্রামের ফারুক (২), দানারহাট গ্রামের আব্দুল মালেক (৬২) এবং শহরের বাসস্ট্যান্ড এলাকার আব্দুল মান্নানের পুত্র মুরাদ (১)।
বিডিনিউজের দিনাজপুর প্রতিনিধি জানান, শীতজনিত রোগে জেলায় কমপক্ষে আরো ১০ জনের প্রাণহানি ঘটেছে।
নিহত হচ্ছে -- পার্বতীপুর উপজেলার নুরুন্নাহার বেওয়া (৫০), খানসামা উপজেলার করিম ফকিরের শিশুপুত্র অকু (তিন বছর), কাহারোল উপজেলার আবু বক্করের শিশুকন্যা অশ্র“ (ছয় মাস), কলেজপাড়া এলাকার মাজেদুরের স্ত্রী জয়তুন্নাহার (৭২), জামালপুর উপজেলার শীবপুর গ্রামের আইনুলের শিশুপুত্র ফারুক (১৮মাস), অনুদাপুর গ্রামের আব্দুল খালেক (৫০)।
এছাড়া জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়ায় ২৩ জন ও নিউমোনিয়ায় ৩২ জন চিকিৎসাধীন রয়েছে।
বিডিনিউজের পাবনা প্রতিনিধি জানায়, তীব্র শীতে সদর উপজেলার মাঝপাড়ার তছিরুন বেওয়া (৭২), রানীনগরের শেতল (৭৮), সাদীপুরের নুন মিয়া (৭৭) ও সাঁথিয়ার তেবাড়িয়া গ্রামের তাজেলের (২) মৃত্যু ঘটেছে।
বিডিনিউজের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, শীতজনিত রোগে কুড়িগ্রামে গত ৪৮ ঘন্টায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
হরিকেশ গ্রামের নিশাত (৩), সাহেবের আলগা চরের ময়না (৩), বড়ভিটা গ্রামের মতিয়ার (২ মাস) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। আর শীতজনিত রোগে আক্রান্ত হয়ে নারায়ণপুরের কাশেম আলী (৭৫) ও আমতলা গ্রামের নকুল বৈরাগী (৪৫) মারা গেছে।
বিডিনিউজের মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, প্রচণ্ড শীতে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মোঃ লিয়াকত মণ্ডল (৪৫) রোববার রাতে মারা গেছেন।
এছাড়া মেহেরপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ৩০ জন নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগী ভর্তি হয়েছে।
বিডিনিউজের খুলনা প্রতিনিধি জানান, জেলা গত দুদিনে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের অনেকের অবস্থা আশংকাজনক।
