২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবকের লাশ উদ্ধার

যশোর সদরের তালবাড়িয়া গ্রাম থেকে সোমবার বিকেলে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করেছে।

নিহত যুবকের নাম জুলফিকার আলী (৩৫)। সে যশোরের জলকর এলাকার ইবাদুল লস্করের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার বিকেল ৩টার দিকে তালবাড়িয়া গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রোববার রাতের কোনও একসময় তাকে হত্যা করা হয়।

তবে কি কারণে, কারা তাকে হত্যা করেছে সে ব্যপারে পুলিশ কিছু বলতে পারেনি।

লাশ ময়না তদন্তের জন্যে যশোর আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।