২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় তীব্র শীতে শিশুসহ ৪ জনের মৃত্যু

পাবনা জেলার বিভিন্ন স্থানে রোববার দিনে তীব্র শীতের কারণে শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 12:55 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার মাঝপাড়ার তছিরুন বেওয়া (৭২), রানীনগরের শেতল (৭৮), সাদীপুরের নুন মিয়া (৭৭) ও সাঁথিয়ার তেবাড়িয়া গ্রামের তাজেল (২)।

পাবনা এবং এর আশেপাশের এলাকায় চলছে তীব্র শৈত্য প্রবাহ। উত্তরের কনকনে বাতাসে জীবনযাত্রা অচল হয়ে পড়ছে। ছিন্নমুকুল ও গরীবদের দূর্ভোগ চরমে উঠেছে।

এদিকে জেলা প্রশাসনের ভান্ডারে কোন শীত বস্ত্র নেই বলে জানা গেছে।