২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ও জনগণের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

মুসলিম বিশ্বের নেতা ও জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রোববার এক শুভেচ্ছাবার্তায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহত্তর মানবতার কল্যাণে এবং অব্যাহত উন্নয়নের লক্ষ্যে মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন।

পৃথক এক শুভেচ্ছাবার্তায় রোববার প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেন। ইসলামের বৃহত্তর স্বার্থে মুসলিম উম্মাহর ভাতৃত্ব ও সহযোগিতামূলক মনোভাবের আরও সংহতি কামনা করেন তিনি।

পৃথক এক শুভেচ্ছাবার্তায় পররাষ্ট্র এম মোর্শেদ খান ঈদুল আজহার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মুসলিম উম্মাহর পারস্পরিক ঐক্য,সংহতি ও সহযোগিতার প্রসার কামনা করেন।

তিনি মুসলিম উম্মার অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।