ঠাকুরগাঁওয়ে জেএমবির এহেছার সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ শুক্রবার আব্দুর রাজ্জাক রেজোয়ান নামে জেএমবির এক এহেছার সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য ১৭ আগষ্ট ঠাকুরগাঁও আদালত চত্বরে বোমা বিস্ফোরণ ঘটনায় জড়িত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লক্ষ্মীপুর ডেবাডাঙ্গী গ্রামের নিজ বাড়ি থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সে গত বছরের ১৭ ফেব্র“য়ারি গ্রেপ্তারকৃত জেএমবি প্রশিক্ষক আশির উদ্দিনের পুত্র। পুলিশ সেসময় আশির উদ্দিন ও তার জামাতাকে গ্রেপ্তার করলেও সে এবং তার পরিবারের সদস্যরা আত্মগোপন করে।
পুলিশ জানায়, রাজ্জাক ও তার বোন বিলকিস জেএমবির মোষ্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ।
