জিয়া সার কারখানা ৪ দিন ধরে বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানায় যান্ত্রিক ত্র“টির কারণে চার দিন ধরে ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে।
এর ফলে প্রতিদিন এক হাজার ছয়শ’ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে।
কারখানা সূত্র জানায়, বুধবার সকালে কারখানার কুলিং টাওয়ারে ত্র“টি ও সিনথেসিস গ্যাস লাইনে লিকেজ’র কারণে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
ঢাকার একটি বিশেষজ্ঞ দল ত্র“টি মেরামতের চেষ্টা করলেও এখন পর্যন্ত তাতে সফল হয়নি। কবে নাগাদ ত্র“টি মুক্ত করা যাবে সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।
এদিকে জিয়া সার কারখানার উৎপাদন বন্ধের কারণে ডিলাররা ইতোমধ্যেই ইউরিয়ার দাম বাড়িয়ে দিয়েছে।
চলতি ইরি-বোরো মৌসুমে ইউরিয়া সারের মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছে কৃষকরা।
