২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় ২০০৬ কে বরণ করল বাংলাদেশ

কড়া নিরাপত্তা নতুন বছরের আনন্দ উচ্ছ্বাসকে কিছুটা ম্লান করে দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারীদের তৎপরতার বদৌলতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 03:44 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

নগরীতে ইংরেজি বর্ষবরণ উপলক্ষে অন্যান্য বছরের মতো আনন্দ-উল্লাসকারী মানুষের ঢল দেখা না গেলেও তরুণরা থেমে থাকেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গুলশান, বারিধারা এবং বনানীর বিভিন্ন রাস্তায় গত বছরের মতো দৃশ্য ছিল না। তবে রাতের রাস্তায় থার্টিফার্স্ট উদ্যাপনে নেমেছিল তরুণরা।