ফেনীতে এমইএস এর ভূমি থেকে ১০ পরিবার উচ্ছেদ
ফেনীতে সামরিক প্রকৌশল শাখার ভূমি থেকে সোমবার দশ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।
পৌরসভার ৬ নং ওয়ার্ডের সুলতানপুর এলাকায় সেনাবাহিনীর প্রকৌশল শাখা থেকে দশ পরিবারকে অন্যত্র স্থানান্তরিত হবার নোটিশ দেওয়া হয়। কিন্তু এরা স্থান ত্যাগ না করার সোমবার দুপুরে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ভুলু মিয়া, আবুল কাশেম, আবুল মিয়া, নুরুল ইসলাম, মমিনুল ইসলাম, খান সাহেব, নেহারা বেগম, লেবু মিয়া ও ভান্ডারির পরিবারসহ ১০ পরিবারকে উচ্ছেদ করে এবং ঘরবাড়ি ভেঙ্গে দেয়।
শিশু সহ এসব পরিবারের অর্ধশতাধিক সদস্য প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে বাস করছে। পরিবারগুলো দীর্ঘ ১০ থেকে ৩০ বছর এখানে বসবাস করে আসছিল।
