২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগে ভারতে ২ বাংলাদেশী গ্রেপ্তার

ভারতের অন্ধ্রপ্রদেশ পুলিশ সোমবার দু’জন বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে। পুলিশের অভিযোগ, এ দু’জন ভারতের প্রযুক্তিসমৃদ্ধ হায়দ্রাবাদে ব্যাপক সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

তাদের সাথে বাংলাদেশী ইসলামী জঙ্গিদের সম্পর্ক রয়েছে বলেও পুলিশ দাবি করছে।

ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম মঙ্গলবার হায়দ্রাবাদে অনুষ্ঠেয় বিজ্ঞান সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগ মুহূর্তে পুলিশ ওই ব্যক্তিদের  আটক করলো।

পুলিশ জানিয়েছে, ওই দু’জন শহরের পুলিশের কমিশনার ও মহাপরিচালকের কার্যালয় এবং গুরুত্বপূর্ণ তথ্য--প্রযুক্তি স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করেছিলো।