২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে অবাধে চোরাই পণ্য আসছে

ঈদ-উল-আযহাকে সামনে রেখে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারির ভিতর দিয়েও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে চোরাই পণ্য অবাধে বাংলাদেশে প্রবেশ করছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 08:33 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সূত্র মতে, বিডিআর, র‌্যাবসহ  আইন প্রয়োগকারি সংস্থাগুলো কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেও সীমান্ত—বর্তী ৭০০ কিলোমিটার এলাকায় এসব চোরাই পণ্য প্রবেশ করছে।

গরু, ছাগল ও উটই  ঈদুল আযহা উপলক্ষ্যে বেশি আসছে।

এছাড়া ভারতীয় শাড়ী, থ্রী পিচ, ওষুধ, যন্ত্রাংশ, কসমেটিকস, মাদকদ্রব্যসহ নানা পণ্য চোরাই পথে আসছে।

সীমান্তবর্তী এলাকা  সাতক্ষীরা জেলার ভোমরা, কৈখালি, দেবহাটা, শ্যামনগর, তালা, যশোর জেলার বেনাপোল, শার্শা, নড়াইল ও  রাজশাহীর চারভাট উপজেলার ইউসুফপুর কড়িডোর দিয়ে এসব চোরাই  পণ্য আসছে।

সূত্র জানায়, চোরাচালানীরা স্থল ও জল পথে এসব পণ্য আনছে।

সূত্র আরও জানায়, আমদানিকারককে প্রতিটি উটের জন্যে ছয় হাজার ও গরুর জন্য দুই হাজার টাকা কর দিতে হয় ।

গত বছরের তুলনায় এ বছর এসব চোরাই পণ্য কম আসছে বাংলাদেশে।