শেরপুরের গারো পাহাড়ে ভূমিধসে ৪ আদিবাসী মহিলা নিহত
শেরপুরের ঝিনাইগাতির গারো পাহাড়ে পাথর উত্তোলনের সময় ভূমিধসে চারজন নিহত এবং একজন আহত হয়েছে । হতাহতদের সকলেই আদিবাসী গারো সম্প্রদায়ের নারী। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসন সূত্র জানায়, আহত মহিলাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
