২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেইডক্র্যফটের প্রধান নির্বাহী ৫ জানুয়ারি ঢাকায় আসছেন

ট্রেইডক্র্যফটের প্রধান নির্বাহী পল চ্যান্ডেলর এবং ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এর বিজনেস এথিকস্’র অধ্যাপক ও বোর্ডের সদস্য জিওফ মুর ঢাকা সফরে আসছেন আগামী ৫ জানুয়ারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ট্রেইডক্র্যফট্ পিএলসি যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় একটি ফেয়ারট্রেড কোম্পানি, যা প্রায় ২৬ বছর আগে বাংলাদেশী পাটজাত দ্রব্য যুক্তরাজ্যে বিক্রি করার মাধ্যমে বাংলাদেশে তাদের কাজ শুরু করে।

সে সময় থেকে ট্রেইডক্র্যফট্ বাংলাদেশী পাটজাত পণ্য নিয়মিত সংগ্রহ করছে। এই ধারায় ট্রেইডক্র্যফট্ গত বছর উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশে অফিস স্থাপন করে।

নাতিদীর্ঘ এ সফরকালে চ্যান্ডেলর এবং অধ্যাপক মুর ট্রেইডক্র্যফট্ পণ্য উৎপাদনকারী, অংশীদার এবং বিভিন্ন সংশ্লিষ্ট শ্রেনীর মানুষের সাথে মতবিনিময় করবেন। একই সাথে বিভিন্ন এনজিও’র শীর্ষ কর্মকর্তা, দাতা ও আন্তর্জাতিক সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গের সাথেও মতবিনিময় করবেন।