২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের উত্থান: স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে আত্মীয়তা করে ঘাঁটির বিস্তার

দেশে জঙ্গিবাদের উত্থানে নিষিদ্ধঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন-বাংলাদেশের (জেএমবি) অন্যতম কৌশল হলো- বিভিন্ন এলাকায় স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে বৈবাহিক আত্মীয়তার সম্পর্ক করে নিজেদের ঘাঁটির বিস্তার ঘটানো। এছাড়া তারা নিজেদের মধ্যেও মধ্যে পারস্পরিক অত্মীয়তার সম্পর্ক গড়ে তোলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 06:24 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান তার মেয়ে আসিফাকে বিয়ে দেন তার ২৫ জন অপারেশনাল কমান্ডারের অন্যতম এবং উত্তরাঞ্চলীয় কমান্ডার আবদুল আউয়ালের কাছে। আউয়াল ছিল জেএমবি’র মজলিশ--ই--শুরার সদস্য (মজলিশ--ই--শুরা থেকে সকল সিদ্ধান্ত গৃহীত হয়)।

আউয়াল জয়পুরহাট পুলিশ সুপারের ভাতিজা বলে জনশ্র“তি রয়েছে। 

বৃহত্তর ঢাকা বিশেষ করে গাজীপুরে এবং টাঙ্গাইল অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত জেএমবি’র আরেক কমান্ডার এবং গাজীপুরে আত্মঘাতী বোমা হামলার মূলপরিকল্পনাকারী গ্রেপ্তারকৃত এনায়েতুল¬াহ ওরফে জুয়েল গ্রেপ্তারকৃত হুজি--বি’র প্রধান মুফতি হান্নানের বেয়াই।

জেএমবি’র তথ্য ও প্রযুক্তি শাখার প্রধান গ্রেপ্তারকৃত শামীম সিলেটের স্থানীয় এক জামাত নেতার ছেলে। ১৭ আগস্ট বোমা হামলার পর র‌্যাব সদস্যরা তাকে সিলেট থেকে গ্রেপ্তার করে। 

এছাড়া চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন কালুরঘাটে অবস্থিত দারুল আনসারের প্রধান মাওলানা সেলিম উল্ল¬াহর ভাই জাকারিয়া মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অরগাইনেজশন (আরএসও)--এর সাবেক সাধারণ সম্পাদক। ওই অঞ্চলে আত্মীয়তার সূত্রে মিয়ানমারের জঙ্গি গোষ্ঠীগুলোর সাবেক নেতাদের সাথে জামাতের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।

কক্সবাজার জেলা জামাতের সেক্রেটারি শাহজালাল চৌধুরীর বোন বিয়ে দেন এক সময়কার আরএসও এবং পরবর্তী সময়ে হরকাতুল জেহাদের নেতা মোহাম্মদ আলমের সাথে। আবার মিয়ানমারের জঙ্গি নেতা ও আরএসও’র সাবেক সেক্রেটারি নূরুল ইসলাম ড্রাইভার ওরফে জাকারিয়া বিয়ে করেন জেলা শিবিরের সাবেক এক সভাপতির বোনকে।

গত ১০ ডিসেম্বর হবিগঞ্জ সীমান্তে আটক ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) এর একটি অংশের প্রধান ক্রিস্টোফার নয়নাবাসী মৌলভীবাজারের কুখ্যাত ডাকাত আবু ওমরের পঞ্চম কন্যাকে বিয়ে করে। পরে সে মৌলভীবাজারে স্থানীয় জামাত নেতাদের সহযোগিতা নিয়ে ঘাঁটি গাড়ে। জামাত কানেকশনের জন্যে সে নয়নাবাসী জামাতী নামে পরিচিত হয়ে ওঠে। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে হত্যায় ব্যবহৃত গ্রেনেড তার দলের মাধ্যমেই সরবরাহ করা হয়েছিল বলে গোয়েন্দা সূত্র জানায়।

প্রশাসন ও পুলিশের মদদ

বাগমারায় বাংলা ভাইয়ের উত্থানসহ সারা দেশে জেএমবি’র উত্থানে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে বিভিন্ন কায়দায় ব্যবহার করার অভিযোগ রয়েছে।

সাংবাদিক জামিউল আহসান সিপু জানান, ‘বাগমারায় বাংলা ভাইয়ের উত্থানে রাজশাহীর এসপি (বর্তমানে এসএস খুলনা) মাসুদ মিয়াকে প্রত্যক্ষ সহযোগিতা করতে দেখেছি’।

তিনি বলেন, ২০০৪ সালের মে মাসের শেষের দিকে এসপি মাসুদ মিয়া তাকেসহ সুজাউদ্দিন ছোটন এবং আনু মুস্তফাকে গভীর রাতে বাগমারায় নিয়ে যান।

শিপু বলেন, মাসুদ মিয়া আমাদের জানান, বাংলা ভাই চরমপন্থিদের কিভাবে দমন করছে তা দেখানোই তার উদ্দেশ্য।

গত ১১ নভেম্বর পুলিশ রংপুরের একটি ঘাঁটিতে হানা দিয়ে জেএমবি’র মজলিশ--ই--শূরার শীর্ষ সাত সদস্যের একজন আবদুল আউয়ালকে গ্রেপ্তার করে। সেই আখড়া থেকে পুলিশ ও র‌্যাবের যৌথ দল বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, যুদ্ধ প্রশিক্ষণ সংক্রান্ত পুস্তক এবং উপকরণও উদ্ধার করে। এছাড়া জেএমবি’র ভবিষ্যত হামলা পরিকল্পনা এবং কমপক্ষে ৫০ জন পুলিশ অফিসারের ফোন নম্বরও উদ্ধার করে আউয়ালের ডায়রি থেকে।

ধারণা করা হচ্ছে পুলিশের মধ্যেই জেএমবি’র সদস্য রয়েছে। খোদ পুলিশ প্রশাসনই জেএমবি’র হয়ে কাজ করছে এমন সন্দেহ ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছে। গত ১৭ নভেম্বর রাজধানীর বনশ্রীতে শায়খ আবদুর রহমানকে ধরার অভিযান রহস্যজনক কারণে ব্যর্থ হয়। এই সন্দেহ আরও দানা বাঁধে যখন আবদুল আওয়ালের রংপুরের আখড়ায় অভিযান পরিচালনার জন্যে দায়িত্ব দেওয়া হয় নীলফামারির এসপিকে। ওই অভিযানে রংপুরের পুলিশকে কোন তথ্যই জানায়নি নীলফামারী পুলিশ।

গোয়েন্দা সূত্র জানায়, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বোমা বিস্ফোরণের ঘটনায় হরকাতুল জেহাদ নেতা সিদ্ধিরগঞ্জ মাদানী নগর কওমি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আকবরকে গ্রেপ্তার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ২০০১ সালের ১৪ জুন মাওলানা আকবর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে (১৫ জুন, ২০০১-এ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়) বলে, সেসহ সংগঠনের ১০ নেতা শেখ ফরিদ, হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান, মাওলানা শফিক, মুফতি আবদুর রউফ, হরকাতুল জিহাদের নিয়ন্ত্রণাধীন ‘জাগো মুজাহিদ’ পত্রিকার সম্পাদক আব্দুল হাই ও আব্দুল হাদি বোমা হামলার পরিকল্পনা করে। কিন্তু রাজনৈতিক চাপ আর পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই আর নেয়া সম্ভব হয়নি। মওলানা আকবর গ্রেপ্তারকৃত হুজি--বি নেতা মুফতি আবদুল হান্নানের বেয়াই।

জেএমবি’র পটুয়াখালী জেলার কমান্ডার আল আমিন ২০০৪ সালের ৩০ জুন বরগুনার শিয়ালিয়া গ্রামের আহম্মদ মাস্টার বাড়ির মসজিদে জঙ্গি প্রশিক্ষণকালে সেসহ আরও ৩৩ জন ধরা পড়ে। পরে জেল থেকে বেরিয়ে তারা একাধিকবার জঙ্গিতৎপরতা চালানোর জন্যে প্রশিক্ষণ নেয়। বাগেরহাটের নোমান নামের এক জঙ্গি তাদেরকে প্রশিক্ষণ দেয়।