কুষ্টিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহ এলাকায় সন্ত্রাসীরা গুলি করে রানা (৩০) নামে স্বর্ণ ব্যবসায়ী হত্যা করেছে। বুধবার রাত ৮ টার দিকে পুলিশ ক্যাম্পের পাশেই এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, একদল সন্ত্রাসী রানার জুয়েলারি দোকানে ঢুকে গুলি করে চলে যায়। গুলির শব্দে গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা মুহূর্তের মধ্যে দোকান -- পাট বন্ধ করে নিরাপদ অবস্থানে চলে যান।
নিহত রানা দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের আব্দুস সালামের পুত্র। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
