২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন নামঞ্জুরের আশংকায় এজলাসে হাজতির আত্মহত্যার চেষ্টা

আবারো জামিন আবেদন নামঞ্জুর হওয়ার আশংকায় বৃহস্পতিবার ধর্ষণ মামলার এক আসামি ঢাকার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায়ই আত্মহত্যার চেষ্টা চালায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

আহত আসামি আলমকে (২৪) চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার বার জামিন আবেদন করেও তা নামঞ্জুর হওয়ায় সে এ কাজ করে বলে আদালত সূত্র জানায়।

সূত্র জানায়, জামিন আবেদনের শুনানির আদেশ হওয়ার আগে আইসক্রিমের কাঠিতে বাঁধা ব্লেড দিয়ে সে আত্মহত্যার চেষ্টা চালায়।

লালবাগ থানার একটি ধর্ষণ মামলায় গত বছর ১৫ মে তাকে গ্রেপ্তার করা হয়।। গত বছরের ৩০ এপ্রিল শেখ সাহেব বাজারের একটি বাড়িতে আটকে রেখে এক মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়। সে জামালপুর জেলার চান মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি আত্মহত্যা চেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।