সেপ্টেম্বরে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৮৫টি
চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারাদশে মোট ১৮৫ টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। ধর্ষনের পর পাঁচ জনসহ খুন হয়েছেন মোট ৭৬ জন। ধর্ষিত হন ৫০ জন।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের সংবাদপত্র ভিত্তিক জরিপ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
জরিপ মতে, অপহরণ ও অপহরণ চেষ্টার শিকার হন ১৮ জন। ১২ জন অ্যাসিড নিক্ষেপের এবং ৭ জন শারীরিক নির্যাতনের শিকার হন। আত্মহত্যায় প্ররোচিত হন ও আত্মহত্যার চেষ্টা করেন ৬ জন। এছাড়া ২ জন শ্লীলতাহানির শিকার , ৪ জন প্রতারিত এবং একজন টিজিংয়ের শিকার হন।
