২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সাংবাদিককে প্রহার করায় ৩ পুলিশ ক্লোজড, কারণ দর্শাও নোটিশ প্রদান

বার্তা সংস্থা বিডিনিউজ-এর খুলনা প্রতিনিধি এবং দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সুবীর রায়কে রাইফেলের বাট দিয়ে বেদম প্রহার করায় তিন পুলিশ কনস্টেবলকে ক্লোজড ও কারণ দর্শাও নোটিশ প্রদান করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

একই ঘটনায় অভিযুক্ত এসআই ফকরুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে থানা সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, সাংবাদিক পেটানোর দায়ে কনস্টেবল বাবুল, চন্দন ও ফারুককে খুলনা ম্রেটাপলিটন পুলিশ লাইনে ক্লোজড করা ছাড়াও তাদের পৃথকভাবে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাবের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাংবাদিক সুবীর রায়ের ওপর হামলার নিন্দা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি শেখ আবু হাসান এবং সাধারণ সম্পাদক ফারুক আহমদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক মো. সাহেব আলী। পৃথক বিবৃতিতে তারা দায়ী পুলিশদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খুলনা সদর থানা পুলিশের ওই সদস্যরা মঙ্গলবার সাংবাদিক সুবীর রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে।