মমিন হত্যা মামলায় জিয়া ও জুয়েলকে ৭ দিনের রিমান্ডে
ছাত্রলীগ নেতা ও মিরপুর কমার্স কলেজের ছাত্র কামরুল হাসান মমিন হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত তারেক ওরফে জিয়া এবং সাখাওয়াত হোসেন ওরফে জুয়েলকে ৭ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশ তাদের ১০ দিনের রিমান্ডের জন্যে আবেদন জানালে হাকিম ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে দায়ের করা পুলিশের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃত জিয়া ও জুয়েল মহানগরের ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী তাদের সহযোগী। তাদের অবৈধ অস্ত্র উদ্ধার এবং সহযোগীদের গ্রেপ্তার করতে দু’জনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে পুলিশ উল্লেখ করে।
ছাত্রলীগের মহানগর কমিটির সহ সভাপতি মমিনকে গত ১৩ সেপ্টেম্বর গুলি করে হত্যা করা হয়।
