২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউটি’র সমাবর্তনে যোগ দিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী গাজীপুর আসছেন

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)’র ১৯ তম সমাবর্তনে যোগ দিতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গরবার গাজীপুর আসছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

আইইউটি’র উপাচার্য ড. অধ্যাপক এম ফজলে এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ওআইসিভুক্ত ১২টি দেশের ১৭৩ জন ডিগ্রি ও ডিপ্লোমা শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেবেন।

প্রতিষ্ঠানের মোট ১৭৩ জন শিক্ষার্থীর মধ্যে বাংরাদেশের শিক্ষার্থীর সংখ্যা ১৩৭ জন।

সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠেয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, তথ্য যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড. মঈন খান, ওআইসি’র সহকারী মহাসচিব আলী আকবর সালেহিসহ মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, কূটনীতিক এবং বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।