২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি ফলাফল: সিলেট বোর্ডে পাশের হার ৪৪ দশমিক ৪০

এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এ বছর সিলেট বোর্ডে পাশের হার ৪৪ দশমিক ৪০ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এ বছর সিলেট বোর্ডে থেকে ১৭,১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭,৫৯৪ জন। ছেলেদের মধ্যে পাশের হার শতকরা ৪৫ দশমিক ৭৯ ভাগ এবং জিপিএ-৫ প্রাপ্ত’র সংখ্যা ৬৬ জন এ। মেয়েদের মধ্যে পাশের হার শতকরা ৪২ দশমিক ৮৮ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৪২ জন।

তিনটি শাখার মধ্যে বিজ্ঞান শাখায় পাশের হার সবচে’ বেশি। এ শাখায় পাশের হার শতকরা ৫৭ দশমিক ৯৫। বাণিজ্য বিভাগে পাশের হার শতকরা ৫২ দশমিক ৮৩ আর মানবিক বিভাগে পাশের হার শতকরা ৩৮ দশমিক ০৭।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সিলেট ক্যাডেট কলেজ থেকে শতকরা ১০০ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে।