২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপিতে টেন্ডারবাজি, ৬ সন্ত্রাসী অস্ত্রসহ আটক

বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে টেন্ডারবাজি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ছয় সন্ত্রাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এদের কাছ থেকে একটি বিদেশী রিভলভার, ২১ রাউন্ড গুলি ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকার আটক করা হয়েছে।

সন্ত্রাসীদের হামলায় কর্তব্যরত পুলিশের এক সাব ইন্সপেক্টর মারাত্মক আহত হন।

গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হচ্ছে-ইকবাল হোসেন লিটন(৩২), জাহাঙ্গীর আলম(২৯), মো. হিমেল(৩০), জাহাঙ্গীর(২৮), সাইদুর রহমান লিটন(৩২) ও জাহিদুল কবির জাহিদ(৩২)।

এরা রাজধানীর পাইকপাড়া, উত্তরা, হাতিরপুল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং বিএনপি’র ছাত্রদল থেকে বহিস্কৃত কর্মী ও নেতা।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে বিকেএসপিতে ২ কোটি ৩৫ লাখ টাকার একটি কাজের টেন্ডার জমা দেয়ার শেষ দিন ছিল। রাজধানীর ১০/১২ জন সন্ত্রাসী দুইটি প্রাইভেটকার যোগে এসে যাতে কেউ টেন্ডার ড্রপ করতে না পারে তার পাহাড়া দিচ্ছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে বিকেএসপিতে প্রবেশ করলে সন্ত্রসীরা পালাতে চেষ্টা করে। এসময় এসআই রফিকুল হক কার দুটি থামাতে চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে চাপা দিতে চেষ্টা করে। গাড়ির ধাক্কায় সে রাস্তার ওপর পড়ে যায়। এতে তার ডান হাত ভেঙ্গে যায়। পুলিশ ছায় সন্ত্রাসীকে আটক করতে পারলেও বাকি চার সন্ত্রাসী অস্ত্রসহ পালিয়ে যায়। দারোগা রফিকুলকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।