উত্তরায় যুবকের লাশ উদ্ধার
রাজধানী উত্তরায় পুলিশ রোববার এক যুবকের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উত্তর খান আদর্শ ইউনিয়নের মুণ্ডা গ্রামের আবুল বাশার (২৫) নামে ওই যুবক স্ত্রীর সঙ্গে অভিমান করে মাঝ রাতে নিজ ঘরের ধরনায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বাশার এক সন্তানের জনক। তার পিতার নাম আ. রহমান। উত্তরা থানা পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
